বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শেখ কামাল আইটি ইনকিউবেটর হবে চট্টগ্রামের তথ্যপ্রযুক্তির হাব- চুয়েট ভিসি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট”, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নি উইথ পাইথন” এবং “৪র্থ শিল্পবিপ্লবের যুগে ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং-এর ভূমিকা” শীর্ষক পৃথক তিনটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র সম্পন্ন হয়েছে।

রবিবার  (৩রা জুলাই) বিকাল ৪.৩০ ঘটিকায় ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ২০১৪ থেকে আমরা ইনকিউবেটর নিয়ে স্বপ্ন বুনছি। আগামি ৬ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। এই ইনকিউবেটর হবে বৃহত্তর চট্টগ্রামের তথ্যপ্রযুক্তির হাব। এখান থেকেই গড়ে উঠবে দেশসেরা উদ্যোক্তা। এর মাধ্যমে আমরা একাডেমিক অ্যাক্সিলেন্সির সাথে সাথে প্রফেশনাল এক্সপার্টাইজ তৈরি করতে চাই। যাতে আমাদের ছেলেমেয়েরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে পারে। ইতোমধ্যে কয়েকটি কোম্পানি ইনকিউবেটরে স্পেস বরাদ্দ নিয়েছে। আমরা প্রত্যাশা রাখবো শীঘ্রই দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন তথ্যপ্রযুক্তি খাতে দেশিয় সক্ষমতা অর্জন ও প্রত্যাশিত মাত্রায় বৈদেশিক মুদ্রা আয় করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...