সোমবার, ২৯ জুন ২০২৬

৪ বছর পর ধরা পড়ল শীর্ষ ইয়াবা কারবারি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের শীর্ষ ‘ইয়াবা কারবারি’ হিসেবে পরিচিত শওকত আলমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর আগে সাড়ে ১৩ লাখ ইয়াবার একটি চালান আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোহাম্মদ শওকত আলম (৪৫) হাটহাজারীর বাসিন্দা। নগরীর শুলকবহর এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি পরিবার নিয়ে থাকেন বলে জানা গেছে।

২০১৮ সালের ৩ মে রাতে নগরীর হালিশহর থানার শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় মো. আশরাফ (৪৮) ও তার ভাই মো. হাসানকে (২৪)। এ ঘটনায় হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় ১২ জন আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পিবিআই কর্মকর্তা নাইমা সুলতানা জানান, নগর গোয়েন্দা পুলিশ আশরাফ ও হাসানের পর রাশেদ মুন্না নামে আরও একজনকে এ ঘটনায় গ্রেফতার করেছিল। আশরাফ ও রাশেদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ইয়াবার চালানের সঙ্গে শওকতসহ চারজন জড়িত থাকার কথা জানিয়েছিল। কিন্তু পুলিশ তদন্তে শওকতসহ চারজনের নাম-ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্রে তাদের আসামি করা হয়নি।

এ অবস্থায় আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য গত ১৭ এপ্রিল পিবিআইকে নির্দেশ দেন। তদন্তে নেমে পিবিআই প্রথমে শওকতকে শনাক্ত করে এবং ঠিকানা সংগ্রহ করে তাকে গ্রেফতার করে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...