সোমবার, ২৯ জুন ২০২৬

সন্দ্বীপ পৌরসভার ৪৫ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যায়ের হিসাব ধরা হয়েছে ২ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৩৫ লক্ষ টাকা। সব মিলিয়ে বাজেটের সর্বমোট ব্যয় ঘোষনা করা হয়েছে ৪৫ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা বিগত বাজেটের প্রায় পনের গুন বেশী। তাই এ যাবৎকালের সর্ব বৃহৎ বাজেট ঘোষনায় উচ্ছসিত পৌরবাসী। তবে এই বাজেটের দুটি খাতে সর্বোচ্চ আয় UGHP প্রজেক্টের ৩০ কোটি এবং IUIDP প্রজেক্টের ৬ কোটি সহ মোট ৩৬ কোটি টাকা এমপি মাহফুজুর রহমান মিতার আন্তরিক প্রচেষ্টার ফসল বলে মেয়র মোক্তাদের মাওলা সেলিম সহ সকল বক্তারা পৌরবাসীর পক্ষে এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রবিবার(৩ জুলাই )সকালে সন্দ্বীপ পৌরসভার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। প্রধান অতিথি ছিলেন এমপি মাহফুজুর রহমান মিতা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ , উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন,ওসি বশির আহম্মেদ খাঁন।অন্যান্যদের মধ্যে প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দীন বেদন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, অধ্যক্ষ জামিল ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ।সভা সঞ্চালনা করেন কাউন্সিলর আলাউদ্দিন বাবলু।

বক্তারা বলেন এমপি মাহফুজুর রহমান মিতা তার বাবার প্রতিষ্ঠিত পৌরসভায় নিজের বিশ্বস্ত ও আস্থাভাজন মেয়র মোক্তাদের মাওলা সেলিম নির্বাচিত হওয়ায় তার প্রচেষ্টায় আজ সেটিরং উন্নয়নকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পৌরবাসীর এজন্য মরহুম মোস্তাফিজুর রহমান এমপি ও মাহফুজুর রহমান মিতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং মেয়র সেলিমকে আন্তরিক সহযোগিতা করতে হবে নিয়মিত পৌর কর পরিশোধ করে। তাহলে এটি একটি মডেল পৌরসভায় পরিনত হবে।

ইমা

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...