বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল ‘চলবে না’

- Advertisement -
Single page 1st Paragraph

পদ্মা সেতু দিয়ে ঈদুল আজহার আগে মোটরসাইকেল ‘চলার সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিভ্রাট সৃষ্টি হয়। পরের দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাইকাররা। আশা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার বিষয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা ও স্পিডগান বসানো হচ্ছে। তিনি বলেন, এগুলো বসানো হলে ওনারা সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...