৫ দিন বাড়ানো হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৩ জুলাই) রাতেই আবেদনের সময় শেষ হওয়ার ছিল।
৫ দিন বৃদ্ধি করায় আগামী ৮ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনায় আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা কোর কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

