সোমবার, ২৯ জুন ২০২৬

স্ত্রীর রহস্যজনক মৃত্যু, কাউন্সিলরপুত্র গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্বামী নওশাদুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) রাতে আত্মহত্যার প্ররোচনায় শ্বশুরের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এর আগে শনিবার বিকালে নওশাদুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। একইদিন দুপুরে পুলিশ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে।

রবিবার নওশাদুল আমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা তারেক পাহাড়তলী থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় নওশাদুল আমিন ও তার মাকে আসামি করা হয়েছে। সেই মামলায় নওশাদুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ১০টায় কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তার পুত্রবধূ রেহেনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ রয়েছে। নওশাদুল আমিন ও রেহেনুমা ফেরদৌসের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...