সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে একদিন পর করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান ঢেউয়ের সময়ে এখানে দু’জনের মৃত্যু হলো। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেয়া চট্টগ্রামের করোনা সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবে চট্টগ্রামের ২৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৪৫ জন এবং উপজেলার ৫ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৫১ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন ও গ্রামের ৩৪ হাজার ৬২১ জন। উপজেলা পর্যায়ে শনাক্ত ৫ জনের মধ্যে আনোয়ারার ২ জন এবং রাঙ্গুনিয়া, সন্দ্বীপ ও বাঁশখালীর একজন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় শহরের একজনের মৃত্যুর ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৪ জন হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন শহরের ও ৬২৯ জন গ্রামের।

উল্লেখ্য, চট্টগ্রামে সাড়ে চার মাস পর করোনাভাইরাসে এক মহিলার মৃত্যু হয় গত ৩০ জুন। ওইদিন নতুন ৫২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। এর আগে, এ বছরের ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে সর্বশেষ ২ ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওইদিন ২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৯৩ শতাংশ।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ২ ও গ্রামের ৪ জন জীবাণুবাহক চিহ্নিত হন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮ জনের নমুনায় শহরের ২৩ জনের রেজাল্ট পজিটিভ আসে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৫৮ টি নমুনার মধ্যে শহরের ১২ টিতে করোনাভাইরাস পাওয়া যায়।

বেসরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫ জনের নমুনা পরীক্ষায় শহরের একজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯ টি নমুনার মধ্যে শহরের একটির রিপোর্ট পজিটিভ আসে। এপিক হেলথ কেয়ারে ৪৩ টি নমুনা পরীক্ষায় শহরের ৫ ও গ্রামের একটিতে করোনার জীবাণু পাওয়া যায়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৪ টি নমুনায় শহরের ৩ টিতে সংক্রমণ ধরা পড়ে।

এদিন চট্টগ্রামের জন্য নির্ধারিত ১৭ ল্যাবরেটরির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), বেসরকারি শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাব এইড, ও শাহ আমানত বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো যায়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬ দশমিক ৬৬ শতাংশ, বিআইটিআইডি’তে ২৯ দশমিক ৪৯, চমেকহা’য় ২০ দশমিক ৬৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০, মেডিকেল সেন্টার হাসপাতালে ৫ দশমিক ২৬, এপিক হেলথ কেয়ারে ১৩ দশমিক ৯৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...