সংযুক্ত আরব আমিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামে চট্টগ্রামের এক যুবক নিহত হয়েছে। নিহত হাছান মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে।
শুক্রবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, এসএসসি পাসের পর সে জীবিকার সন্ধানে কয়েক বছর আগে আমিরাতে পাড়ি জমান। সেখানে সে একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করত।
ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভুঁইয়া বলেন, হাছান নামে এক ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক। এখান থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর তার মরদেহ দেশে আনা যাবে।

