বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ওমানে গাড়ি চাপায় বাংলাদেশীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রাইভেট কারের চাপায় মমিনুল হক নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর পূর্বে মমিনুল ওমান পাড়ি জমান। ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ করতেন তিনি। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দেশে।

স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করতে যান মমিন। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

বাবর আরও জানান, শনিবার সকাল ১০টার দিকে তার রুমমেটরা মৃত্যুর বিষয়টি ফোনে তাদেরকে নিশ্চিত করেন। তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...