লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির সেবাবর্ষ (২০২২-২০২৩) সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনকল্পে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট লায়ন এ.কে. এম নবিউল হক সুমন।
সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে লায়ন আব্দুল মান্নানকে প্রেসিডেন্ট, লায়ন নবাব হোসেন মুন্নাকে সেক্রেটারি ও লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদারকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে । এছাড়াও লায়ন আনোয়ারুল আযিম চৌধুরীকে ১ম ভাইস প্রেসিডেন্ট, লায়ন আরিফুল রহমান রুবেলকে ভাইস প্রেসিডেন্ট, লায়ন নুরুল আবছার চৌধুরীকে ১ম জয়েন্ট সেক্রেটারি, লায়ন ইমাজ উদ্দিনকে জয়েন্ট সেক্রেটারি, লায়ন ইকবালুর রহমানকে জয়েন্ট ট্রেজারার, লায়ন মোহাম্মদ সেলিমকে মেম্বারশিপ চেয়ারপার্সন, লায়ন নিশি আকতার,লায়ন ওসমান আবেদী, লায়ন আব্দুল আলীম রানা, লায়ন মো: রফিকুল, লায়ন আব্দুল্লাহ আল হারুনকে ক্লাব ডিরেক্টর এবং লায়ন মো: জাহাঙ্গীর উদ্দিনকে ক্লাবের এডভাইজারস করা হয়।
ইমা
