সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাতে ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমেণ এক কৃষকের মৃত্যুর হয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে তার মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

নিহত কৃষমের নাম আবদুল আজিজ (৬৫)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামের বাসিন্দা। এর আগেও গত ২৬ জুন একই ইউনিয়নে অন্য এক কৃষকের মৃত্যু হয়েছিল।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, কয়েকদিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্যহাতির দল ওই কৃষকের ক্ষেত নষ্ট করে দিচ্ছিল। শুক্রবার রাত আটটার দিকে ওই ক্ষেত পাহারা দিতে যান আবদুল আজিজ। এরপর রাতে তিনি আর ফেরেননি।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির আক্রমণে কৃষক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। এই ঘটনায় নিহতের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় হাতির হামলায় শাহ আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছিল। সপ্তাহ ব্যবধানে একই ইউনিয়নে দু’জন কৃষকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী৷

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...