সোমবার, ২৯ জুন ২০২৬

জাতীয় শ্রমিক লীগের লামা উপজেলা ও পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

সংগঠনকে আরো বেশি শক্তিশালী ও গতিশীল করতে মো. নাছির উদ্দিনকে আহবায়ক ও মো. শাহেদকে সদস্য সচিব করে জাতীয় শ্রমিকলীগের লামা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ‘দুনিয়ার মজদুর, এক হও’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার(৩০ জুন) দিনগত রাতে জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে জেলা ও উপজেলার উপস্থিত নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্যরা হলেন- আবুল কাশেম সমীর যুগ্ন-আহবায়ক। হারাধন, মো. আরিফ, মো. আজাদ ও উছাথোয়াই মার্মা সদস্য। এরপর একইভাবে উসুইথোয়াই মার্মাকে আহবায়ক ও মো. শামীমকে সদস্য সচিব করে পৌর শাখার আহবায়ক কমিটিও গঠন করা হয়। এ কমিটির অন্য পদেরা হলেন- মো. সেলিম যুগ্ন-আহবায়ক। সুবল বড়ুয়া, বাবুল দাশ, মো. এরফান ও মো. সুজন সদস্য। জাতীয় শ্রমিকলীগের বান্দরবান জেলা শাখা কমিটির সভাপতি আলহাজ¦ মো. মুছা কোং ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম গঠিত উপজেলা ও পৌর শাখা কমিটির অনুমোদন দেন।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রধান অতিথি ও জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি আলহাজ মো. মুছা কোং প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা জামাল ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।

কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জাতীয় শ্রমিকলীগের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, আগামী তিন মাসের মধ্যে উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...