চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনুমা ফেরদৌস কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী।
রেহনুমার ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে তার পরিবারের দাবী এটি একটি হত্যাকাণ্ড। তিনি চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধু রেহনুমা ফেরদৌস ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে থানায় খবর দিয়েছে তার শ্বশুর পক্ষ। আমরা গিয়ে শোয়া অবস্থা থেকে তার লাশ উদ্ধার করেছি। কেউ বাদি হয়ে মামলা করলে আমরা তদন্ত করে দেখবো এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

