সোমবার, ২৯ জুন ২০২৬

মারাইংতং পাহাড়ের বৌদ্ধ জাদিতে রাত্রী যাপন নিষিদ্ধ ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী মারাইংতং পাহাড়ের বৌদ্ধ জাদিতে রাত্রিযাপন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জাদির পবিত্রতা রক্ষার জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ কারণে ওই পর্যটন স্পটে গেলে পর্যটকদের সন্ধ্যার আগেই সেখান থেকে ফিরতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মারাইংতং পাহাড়ে পর্যটকের সুবিধার জন্য শোচাগার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্মাণ ও পর্যটকদের অশালীন কাজকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরে এ নিয়ে ২৭ জুন সন্ধ্যায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটি ও উপজেলার বৌদ্ধ ধর্মীয় নেতাদের বৈঠকে হয়। বৈঠকে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মারাইংতং বৌদ্ধ জাদি এলাকার পাশেপাশে কোন সরকারী স্থাপনা নির্মান না করতে অনুরোধের পাশাপাশি দর্শনার্থীরা শুধু মাত্র সকাল থেকে বিকাল পর্যন্ত মারাইংতং জাদিতে উঠতে পারবেন। কোন পর্যটন রাতে জাদিতে অবস্থান করতে পারবে না বলে সিন্ধান্ত নেন মারাইংতং জাদি পরিচালনা কমিটি। সেই সাথে সেখানের ২টি দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।
জাদি পরিচালনা কমিটির সভাপতি উ-উইচারা মহাথের ভান্তে ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা এক সূরে বলেন, জাদির পবিত্রতা ও নিরাপত্তার স্বার্থে রাতে মারাইংতং জাদি এলাকায় রাত্রী যাপন নিষিদ্ধ করা হয়েছে। এটি পর্যটন স্পট না, এটি ধর্মীয় তীর্থস্থান। বৃহস্পতিবার (৩০ জুন) থেকে এ সিদ্ধান্ত করা হয়।
জানা গেছে, জেলার আলীকদম সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ১ হাজার ৬৪০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদি (প্রার্থনা ঘর) আছে। জাদি স্থাপনের পর থেকে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন ও সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠে স্থানটি। কয়েক বছর ধরে রাতে তাবু টানিয়ে পর্যটকেরা রাত্রি যাপন করে আসছে। পর্যটক বৃদ্ধির সাথে, বৃদ্ধি পায় ইয়াবাসহ মাদক সেবন ও কেনাবেচা। নেশাগ্রস্ত অবস্থায় নারীর শ্লীলতাহানীর চেষ্টা, মারামারি সহ নানা অনাক্সিক্ষত ঘটনার পর পাহাড়ের চূড়ায় সন্ধ্যার পর পর্যটকদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করে জাদি পরিচালনা কমিটি।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, মারাইংতং পাহাড়ে রাতে প্রচুর পর্যটক অবস্থান করে এবং নেশা জাতীয় দ্রব্য পান করে রাতে মারামারি করে অনেকে আহত হয়েছেন। প্রায় রাতে এমন অনাঙ্কিত ঘটনা ঘটে। তাই জাদি পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেন।

ইমা

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...