সোমবার, ২৯ জুন ২০২৬

শিশু কিশোরদের দীপ্ত পদচারণায় মুখরিত ছিল শিল্পকলা প্রাঙ্গণ

অধ্যাপক মোহাম্মদ খালেদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে : ওয়াহিদ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

অধ্যাপক খালেদ শিশুমেলা উপলক্ষ্যে অসংখ্য শিশু কিশোরের দীপ্ত পদচারণায় আজ শুক্রবার মুখর হয়ে ওঠে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি আয়োজিত এই শিশুমেলায় প্রাণের জোয়ার বয়ে গেছে। এছাড়াও শিশুমেলায় কবি, শিশুসাহিত্যিক, সাংবাদিক, সংগঠক, সংস্কৃতিকর্মী ও নানা শ্রেণীপেশার মানুষের উপস্থিতি ছিল সপ্রাণ।

সকাল ১০ টায় অধ্যাপক খালেদ শিশুমেলা উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

বর্ণিল শিশুমেলায় চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুরা তাদের কোমল হাতে রঙের তুলিতে ফুটিয়ে তোলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছবি, আঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। আবৃত্তি ও সংগীত প্রতিযোগীদের কণ্ঠে মূল সুর ছিল দেশপ্রেম।

উদ্বোধকের বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদকে নিয়ে আমরা গর্বিত। আমরা তাঁকে খুব কাছে থেকে দেখেছি। তিনি ছিলেন নিখাঁদ দেশপ্রেমিক, মানবিক ও উচ্চমাপের মানুষ। অসাধারণ এই মানুষটি খুব সাধারণভাবে জীবনযাপন করেছেন। তাঁর সান্নিধ্য পাওয়া ছিল অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের লক্ষ্য অধ্যাপক মোহাম্মদ খালেদের মতো মানুষের আদর্শ অনুসরণ করা। কারণ তাঁদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

তিনি আরো বলেন, আমাদের বাচ্চাদের নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার চর্চা করতে হবে। আমি আজকে এই অনুষ্ঠানে এসে দেখলাম যে সময়ে অনুষ্ঠান শুরু করার কথা ঠিক সে সময়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এটা অনেক ভালো একটি দিক। কেননা আমরা যাই করবো আমাদের বাচ্চারাও তাই করবে, তাই শিখবে। আমাদের কাছ থেকেই তারা এই শিক্ষাটুকু নিবে। অভিভাবক হিসেবে যদি আমি ভালো না হয়ে থাকি, আমি যদি অসৎভাবে চলি, তখন আমাদের বাচ্চারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে না। এজন্য আমাদের অভিভাবকদের অনেক সচেতনভাবে চলতে হবে।

ওয়াহিদ মালেক বলেন, আমার দাদা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক দৈনিক আজাদী প্রতিষ্ঠা করেছিলেন চট্টগ্রামের কথা বলার জন্য। চট্টগ্রামের মানুষের সুখ দুখের কথা বলার জন্য। আমরা এখনো সেই পথেই আছি। দৈনিক আজাদী সম্পাদক আমার বাবা এম.এ মালেকের নেতৃত্বে আমরা সেই চট্টগ্রামের কথা বলার জন্যই আজাদীকে মুখপত্র হিসেবে ধরে রেখেছি। সেই কারণেই হয়তো আমরা চট্টগ্রামের মানুষের মন জয় করে আছি। কয়েকদিন আগেও আমরা প্যারেড মাঠ নিয়ে একটা নিউজ করেছি- বাচ্চাদের মাঠে ঢুকতে কেন এত বাধা? মাঠ কর্তৃপক্ষের যুক্তি কিশোর গ্যাংরা আড্ডা মারে সেই অজুহাতে মাঠ বন্ধ করে রাখা হয়েছে। এটা কোন যুক্তি হতে পারে না। কিশোর গ্যাংদের আটকাবে প্রশাসন, এটা পুলিশের কাজ। এ কারণে কি খেলার মাঠ বন্ধ রাখতে হবে? লোহার শিক টবকিয়ে বাচ্চারা মাঠে ঢুকছে, অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে তারা। একবার এক বাচ্চার পায়ে লোহার শিক ঢুকে গিয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করেছিল। তাই আমাদের এই উদ্যোগে যদি মাঠটা খুলে দেয়া যায় তাহলে এটাও হবে আজাদীর ধারাবাহিক সাফল্যেও একটি।

আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চলনায় অনুষ্ঠানে ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, অধ্যাপক মোহাম্মদ খালেদের সন্তান সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, মোহাম্মদ মুনীর ও মোহাম্মদ জোবায়ের, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, গল্পকার বিপুল বড়ুয়া, লেখক এস.এস আবদুল আজিজ, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, কবি শারুদ নিজাম, গল্পকার মিলন বনিক, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লেখক এস.এম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, সাংবাদিক গল্পকার ইফতেখার মারুফ, প্রাবন্ধিক ফেরদৌস আরা রীনু, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, কবি মাহবুবা চৌধুরী, গল্পকার রুনা তাসমিনা, কবি লিপি বড়ুয়া, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি সুমি দাশ, কবি বিবেকানন্দ বিশ্বাস, শিপ্রা দাশ, সাংবাদিক ইসমাইল জসীম, এম কামাল উদ্দিন, ফারহানা ইসলাম রুহী, আবিদা সুলতানা, খালেছা খানম, অপু চৌধুরী, সাংবাদিক আরিফ রায়হান, চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা কবি রাশেদ রউফ প্রমুখ।

আগামী ৬ জুলাই বুধবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অধ্যাপক মোহাম্মদ খালেদ জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদ দেওয়া হবে। অন্য সবাইকে অংশগ্রহণ সনদ ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হবে।

অনুষ্ঠানে থাকবেন একুশে পদকপ্রাপ্ত ৫ ব্যক্তিত্ব : ড. অনুপম সেন, এম এ মালেক, ড. মাহবুবুল হক, অধ্যাপক আবুল মোমেন ও ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...