সোমবার, ২৯ জুন ২০২৬

হযরত শাহ্ সুফী আমানত খান (রহঃ)’র বার্ষিক ওরস সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব মুসলিম আজ বিভিন্ন ভ্রান্ত মতবাদে বিভক্ত হয়ে আছে বলেই আজ মুসলমানরা বিধর্মীদের নির্যাতনের স্বীকার হচ্ছে। মহান আল্লাহ্ এবং রসুল সাল্লাহু আলাইহিসসালাম এর নির্দেশিত পথে চলতে পারলে দুনিয়া আখেরাত শান্তি ও কামিয়াবী হবে। আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারলে করোনা ভাইরাসের মতো মহামারীও এক ফুঁৎকারে উবে যাবে। শাহেনশাহে বেলায়ত হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট অতি উচ্চ স্তরের অলি হয়ে আল্লাহ্ ও রাসুল (সাঃ)’র সন্তুষ্টির জন্য রাতদিন এবাদতে মশগুল থেকেও খুব সাধারণ জীবন যাপন করেছেন। মানুষের মধ্যে আধ্যাত্মীক সাধনা ও মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর অলীদের জীবন মিশন। ঐক্যবদ্ধ হয়ে শ্রেষ্ঠগ্রন্থ আল কোরআন ও হাদীসের আলোকে বাবাজান ক্বেবলার দেখিয়ে যাওয়া পথে আমরা চলতে পারলেই দেশের হানাহানী, মারামারি, হিংসা-দ্বেষ পিছনে ফেলে আমরা দেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারবো। বাবাজান ক্বেবলা হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহ সূফী আলহাজ¦ শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ) উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার (৩০ জুন )রোজ বাদে আছর শাহেন শাহে বেলায়ত, বাবাজান ক্বেবলা হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে দরবার শরীফ ও হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ. ক্বেয়াম, আলোচনা সভা ও দোয়া মাহফিল আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহ সূফী আলহাজ¦ শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ)’র সভাপতিত্বে ও আওলাদে পাক, শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ্ খান মারুফ শাহের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক, প্রাবন্ধিক মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু, শাহজাদা সৈয়দ মোঃ আরিফ উল্লাহ্ খান তাঈফ, কায়সারুজ্জামান কায়সার, অধ্যাপক জিন্নুরাইন হাসান, মোহাম্মদ সেলিম, মোঃ জহিরুল ইসলাম, শাফায়াত নিজাম, নাহিদ নেওয়াজ প্রমূখ। দুই দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান, তাহলিল শরীফ, মিলাদ শরীফসহ ব্যাপক অনুষ্ঠানমালার শেষ দিনের মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন, হযরত শাহ সূফী আলহাজ্ব শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ)। পরে সর্বস্তরের আশেকানে ভক্তদের মাঝে তবরুখ বিতরণ করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...