বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৬ হাজার কিলোমিটার হেঁটে হজে গেলেন ব্রিটিশ নাগরিক

- Advertisement -
Single page 1st Paragraph

হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে মোহাম্মদ হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেন। মোহাম্মদের এই যাত্রাকে এখন বলা হচ্ছে ‘শান্তি যাত্রা’। তিনি ব্রিটেন থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়াসহ নয়টি দেশ অতিক্রম করে সৌদি পৌঁছান।

মক্কায় হজ পালন করতে আসা অন্যরা সফল যাত্রার জন্য মোহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতার আবেগে অভিভূত হয় তিনি। ১০ মাস ২৬ দিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছেন মোহাম্মদ।

মোহাম্মদ বলেন, আমার ভেতরের একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল। আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি। সেই কণ্ঠটি আমার ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল।

জেবি

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...