বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক হত্যা ও হেনস্তাকারীর শাস্তি দাবি চবি শিক্ষক সমিতির মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানি এবং সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর নিয়াজউদ্দীন, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাঈনুল হক মিয়াজী, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আবুল হোসাইন, আধুনিক ভাষা ইন্সটিটিউটের প্রফেসর মঞ্জুরুল আলম সহ প্রমুখ।

সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজুদ্দৌলা বলেন, শিক্ষকদের সাথে ঘটে যাওয়া এমন হিংস্র ঘটনার প্রেক্ষাপট একদিনে তৈরি হয় নি। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদেরকে হিংস্র করে তুলছে। আজকে ছাত্রনেতাদের ভাবা উচিত তারা তাদের কর্মীদের কি শিক্ষা দিচ্ছে। প্রশাসনেরও উচিত এইসব সমস্যার মূলে হাত দেওয়া।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, একজন অধ্যক্ষকে এভাবে লাঞ্চিত করা হলো অথচ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকলো। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত লজ্জার ছবি। আমি ধিক্কার জানাই সেই পুলিশদের যারা একজন শিক্ষকের সম্মান রক্ষা করতে পারলো না। পাশাপাশি আমরা দেখেছি কিভাবে উৎফল কে অন্যায়ের প্রতিবাদ করায় ছাত্রের হাতে খুন হতে হলো। এরা কখনো ছাত্র হতে পারেনা। অতিদ্রুত এসব নির্মমতার কঠোর বিচার করুন। অন্যথায় সারা বাংলাদেশের শিক্ষক সমাজ প্রতিবাদে ফেটে পড়বে।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...