সোমবার, ২৯ জুন ২০২৬

সিএমপির নতুন কমিশনার হলেন কৃঞ্চপদ রায়

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা নগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃঞ্চপদ রায়কে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বর্তমান কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে বদলী করা হয়েছে। তিনি ২০২০ সালের ৩১ আগস্ট সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

কৃষ্ণপদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করার পর সিএমপিতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সন্তান কৃষ্ণপদ রায় চাঁদপুর ও শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সিএমপিতে পদায়নের আগে কৃষ্ণপদ রায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

একই আদেশে সিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রাম জেলার সাবেক এসপি নুরে আলম মিনাকে রংপুর নগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রংপুর নগর পুলিশের কমিশনার আবদুল আলিম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার পদে এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামকে বরিশার নগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...