সোমবার, ২৯ জুন ২০২৬

হাটহাজারীতে প্রধান মন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুন)উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, কৃষি অফিসার আল মামুন সিকদার, থানার (ইন্টেলিজেন্স) আমীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত।সমবায় অফিসার বিজয় কৃষ্ণ দেব নাথ এর সঞ্চালনায অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ ।কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

প্রশিক্ষন কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা / কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষনে প্রধান মন্ত্রীর ১০ টি উদ্যোগের সমস্যা ও সমাধান নিয়ে উপস্থিতিদেরকে ১০ টি ভাগে বিভক্ত করে গ্রুপ কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রুপ কার্যক্রমের বিষয়াদি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরন করার মাধ্যমে চিহ্নিত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সভার সভাপতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...