চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৫ কোটি টাকার বিল জালিয়াতির মামলায় ৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় চট্টগ্রামে এই অভিযোগ দেওয়া হয়।
দুদক চট্টগ্রামের উপ পরিচালক নাজমুছ সাদাত বলেন, এক কর্মকর্তাকে নিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দুদক কার্যালয়ে এসে একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এতে হাসপাতালের এক কর্মকর্তাসহ ৪ জনের নাম উল্লেখ রয়েছে।
তিনি বলেন, অভিযোগটি আমরা ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। সেখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী কাজ করবো।

