বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গৃহবধূ হত্যাকাণ্ড: গাইবন্ধায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণ না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো—গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ব্যাপারির ছেলে সাইফুল ইসলাম এবং একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে করিম মিয়া। করিম সাইফুলের প্রথম স্ত্রীর ভাই। মামলা থেকে খালাস পাওয়া তিন জন হলেন—সাইফুলের প্রথম স্ত্রী পারভীন আক্তার, মা কহিনুর বেগম বুলি ও শ্যালক কুদ্দুস রানা।

মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবু আহম্মেদ আব্দুল্লা কনক জানান, ২০১৫ সালে সাইফুল ও পারভীন বেগমের বিয়ে হয়। তাদের কোনও সন্তান নেই। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এর মধ্যে মাদক মামলায় গ্রেফতার হয় সাইফুল। এরপর বাপের বাড়ি চলে যান পারভীন। সাইফুল জামিনে এসে তাকে বাড়িতে নিয়ে আসে। ২০১৭ সালের ২৬ জুলাই থেকে পারভীনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৩০ জুলাই সাইফুলের প্রথম স্ত্রী পারভীনের খালা শাশুড়ির বাড়ি বসন্তের পাড়ার সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত পারভীনের ভাই আজিজুল রহমান সাঘাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় সাইফুল ও করিমকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

অ্যাডভোকেট আবু আহম্মেদ জানান, আদালতে স্বামী সাইফুল ও তার প্রথম স্ত্রীর ভাই করিম পারভীনকে হত্যা করে লাশ সেফটিক ট্যাংকে ফেলে রাখার কথা স্বীকার করে। আদালতে এই মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই জনের সর্বোচ্চ শাস্তি হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি নিরাপরাধ হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

ইমা

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...