শনিবার, ২৭ জুন ২০২৬

নরসিংদীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, হতাহত ৮

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা থেকে সিলেটগামী নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় নরসিংদীতে চার পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কেরনরসিংদীর রায়পুরার মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীর ছেলে ফারুক (৫০), নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাসাকিন (৩০) এবংমাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই পথচারী মারা যায়। এ সময় আহত হয় অন্তত চার পথচারী। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...