শিল্পপতি, আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরীকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।
সোমবার (২৭ জুন) এক প্রজ্ঞাপনে তাকে মনোনয়ন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড।
এই বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও ফটিকছড়ির সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। তিনি এই মাদ্রাসাকে একটি আদর্শ জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলে এর মাধ্যমে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এতে মাদ্রাসা বোর্ডেরও সহযোগিতা কামনা করেন।
জেবি

