বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দরজা বন্ধ করে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

- Advertisement -
Single page 1st Paragraph

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রফেসর বেগম আসমা সিদ্দিকাকে লাঞ্ছিত করার অভিযোগে আশিক উল্লাহ নামে স্নাতকোত্তর বর্ষের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকালে শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্তার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুপুরে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ওই ছাত্রের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন। আশিক উল্লাহকে ওই ঘটনার পর থেকে প্রক্টরের দপ্তরে রাখা হয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, আশিক উল্লাহ নামে ওই শিক্ষার্থী বিভিন্ন সময় বিভাগের ছাত্রীদের হেনস্তাসহ বিভাগের শিক্ষকদের নামেও কটাক্ষ করে তার নিজস্ব ফেসবুক আইডির ‘আশিক নামা’ পেজ থেকে পোস্ট দিয়ে আসছিল। সকালে ক্লাস চলাকালে আশিক উল্লাহ নামে ওই শিক্ষার্থী ক্লাসে প্রবেশ করে এবং ক্লাসের দরজা বন্ধ করে শিক্ষিকাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় সেই শিক্ষিকা বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয় আশিক।

এ সময় কয়েকজন শিক্ষার্থী ওই ঘটনার প্রতিবাদ জানালে তাদেরকেও হত্যার হুমকি দেয়া হয় বলে জানা গেছে। ক্লাস শেষে শিক্ষার্থীরা আশিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিসহ তিন দফা দাবিতে বিভাগের সামনে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর আসাবুল হক জানান, এ শিক্ষার্থীর নামে অনেক অভিযোগ রয়েছে। আমরা চেয়েছিলাম ছেলেটি এখান থেকে পাস করে বেরিয়ে যাক। কিন্তু সে এমন কাজ করছে সেটা অবশ্যই শাস্তিযোগ্য। পূর্বের এবং আজকের অভিযোগের ভিত্তিতে তার নামে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট শৃঙ্খলা কমিটিতে যাবে তারপর সিন্ডিকেটে তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ভিসি স্যার ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দিয়েছেন।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...