চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার পাক্কার মাথা থেকে ২ হাজার ইয়াবাসহ হেলাল উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হেলাল মিরসরাই থানার সৈয়দ আলীর বাড়ির খোরশেদ আলমের ছেলে।
মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন পাক্কার মাথা থেকে ২ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

