বুধবার, ২৪ জুন ২০২৬

কানাডায় ব্যাংকে বন্দুক হামলা, পুলিশসহ হতাহত ৮

- Advertisement -
Single page 1st Paragraph

কানাডায় একটি ব্যাংকে পুলিশের সাথে বন্দুকধারীদের গুলি বিনিময় হয়। এ সময় দুই জন নিহত হয়েছেন। নিহত দু’জনই বন্দুকধারী ছিলেন। এছাড়া এঘটনায় আরও ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে একইস্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেওয়া হয়। কানডীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কানাডার আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচ শহরের ব্যাংক অব মন্ট্রিলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।

সানিচ শহরের পুলিশ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত একটি গাড়িতে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস থাকার কারণে ঘটনাস্থলের কাছাকাছি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করা হয়েছে।’সানিচের পুলিশ প্রধান ডিন ডুথি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজনরা ‘ভারী অস্ত্রশস্ত্রে’ সজ্জিত ছিল এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা নিজেদের শরীরে বর্ম পরিধান করেছিল।

ডুথি বলেছেন, গোলাগুলির ঘটনায় আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে কিন্তু অন্যরা ‘খুব গুরুতর আহত হয়েছে এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুরকে সঙ্গে নিয়ে পুলিশ অফিসাররা হাঁটছেন এবং সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শী আর কারও কাছে এই ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশ সেগুলো জমা দিতে বলেছে বলে জানিয়েছে সিবিসি নিউজ।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, সহিংসতার এই ঘটনায় তিনি ‘মর্মাহত ও দুঃখিত’। ট্রুডো বলেছেন, ‘আজকের গোলাগুলির ঘটনায় আহত পুলিশ অফিসারদের – এবং তাদের সহকর্মীরা যারা মানুষকে নিরাপদ রাখতে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন – তাদের আমি স্মরণ করছি।

ইমা

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...