চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশ চোরাই স্বর্ণালংকারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৮ জুন) রাতে আনোয়ারার বটতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাবিয়া খাতুন ওই এলাকার আবদুল নবীর মেয়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, ও আর নিজাম রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে ওই বাসা থেকে ২ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ১টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

