চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়ের হোটেল এবিপিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পরিচালিত অভিযানে হোটেল এবিপির রান্না ঘরের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরার কারণে এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন ম্যাজিস্ট্রেটকে।

