চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলী।
সোমবার (২৭ জুন) উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তিনি মুক্তি পান। পরে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালামের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এম.পি, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চৌধুরী, সদস্য ও পৌর মেয়র মোহাম্মদ ইসমাঈল হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, শাহনেওয়াজ চেয়ারম্যান, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আবুল বশর, জালাল উদ্দীন, ছালামত উল্লাহ শাহীন, এড. পাপড়ী সুলতানা, সাইফুল ইসলাম, জামশেদুল আলম শিবলী, রফিক মেম্বার, মোহাম্মদ ফয়সাল,গিয়াস উদ্দীন প্রমূখ।

