শনিবার, ১ আগস্ট ২০২৬

মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে স্টার এলাইড ভেঞ্চার ও জাপান মেটালের বিনিয়োগের সমঝোতা স্মারক

- Advertisement -
Single page 1st Paragraph

স্টার এলাইড ভেঞ্চার লিঃ এবং জাপান মেটাল কোম্পানী লিমিটেড’র মধ্যে একটি সমঝোতা স্মারক ২৮ জুন দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চিটাগাং চেম্বার কার্যালয়ের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সম্পাদিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান মিরসরাইস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০ একর জমির উপরে যৌথ বিনিয়োগে বাংলাদেশে সর্বপ্রথম এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট তৈরির একটি জাপানী মানের শিল্প কারখানা গড়ে তুলবে। উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগটের চাহিদা মেটানোর জন্য আমদানি করতে হয়।

এই বিনিয়োগের মাধ্যমে জাপান হতে কাঁচামাল আমদানি করে বাংলাদেশে এই পণ্যগুলো তৈরি করা হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাজারজাত করা হবে। তাই আমদানি বিকল্পের পাশাপাশি এই বিনিয়োগ রপ্তানির মাধ্যমে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা আয় করবে। জাপানী বিনিয়োগকারীগণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে চিটাগাং চেম্বার, জেটরো ও জেবিসিসিআই’র যৌথ উদ্যোগে স্থাপিত সিসিসিআই-জাপান ডেস্ক পরিদর্শন করেন। এছাড়াও চিটাগাং চেম্বারের উদ্যোগ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করে।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার জেটরো এবং জেবিসিসিআই’র সাথে সমঝোতা স্বাক্ষরের পর থেকেই জাপান এবং বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতা করে আসছে। তিনি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন অবকাঠামোগত ও নীতিগত প্রণোদনা সুবিধায় উৎসাহিত হয়ে মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বিনিয়োগে আগ্রহী হওয়ার জন্য জাপানী বিনিয়োগকারীদের প্রতি ধন্যবাদ জানান। এই নতুন যৌথ কোম্পানী আগামী এক বছরের মধ্যে শিল্পকারখানা চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুবুল আলম।

জাপান মেটাল কোম্পানী লিঃ’র প্রেসিডেন্ট জুন মিজুতানী বলেন-আমি শুনেছিলাম বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যেভাবে তাঁর উন্নয়নের অগ্রগতি ধরে রেখেছে তা আমাকে বিস্মিত করেছে। তাই এবার আমি নিজেই চট্টগ্রাম বন্দর এবং স্টার এলাইড ভেঞ্চার লিঃ’র মিরসরাইস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ৫০ একর জমি পরিদর্শন করে তাদের সাথে এই যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী এবং জাপানে আমার ব্যবসায়ী এবং বিনিয়োগকারী বন্ধুদের এদেশে বিনিয়োগ করার জন্য অনুপ্রাণিত করবো।

স্টার এলাইড ভেঞ্চার লিঃ’র এর পক্ষে চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদ বলেন-জাপান এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট সারা বিশ্বে রপ্তানি করে। তাদের গুণগতমান সারা বিশ্বে সমাদৃত। আমি মনে করি বাংলাদেশে জাপান মেটাল কোম্পানীর সাথে যৌথ উদ্যোগে যে এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট তৈরি করা হবে তা বাংলাদেশে বাজারজাত করার পাশাপাশি সারা বিশ্বে রপ্তানি করার সক্ষমতা রাখবে।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন-জাপানের সাথে এই যৌথ বিনিয়োগের মধ্য দিয়ে দেশে নতুন শিল্প বিপ্লব হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের শ্রমিকরা দক্ষতা অর্জন করবে এবং বাংলাদেশের রপ্তানিতে নতুন ক্ষেত্র ও পণ্য যুক্ত হবে।

স্টার এলাইড ভেঞ্চার লিঃ’র এর পক্ষে চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ (নিটল নিলয় গ্রুপ), ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম (চিটাগাং চেম্বার সভাপতি), পরিচালক নাদের খান (পেডরোলো এনকে লিঃ) এবং ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম’র পক্ষে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল এবং জাপান মেটাল কোম্পানী লিঃ’র পক্ষে প্রেসিডেন্ট জুন মিজুতানী , পরিচালক আনোয়ারজেব চৌধুরী ও পরিচালক মাসাকি ফুকুহারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও অঞ্জন শেখর দাশ, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ডাঃ মুনাল মাহবুবসহ স্ব-স্ব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...