চট্টগ্রাম নগরীর বায়েজিদে ধর্ষণের মামলায় মো. বদরুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বদরুল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মৃত সুরুজ মিয়ার ছেলে।
সোমবার (২৭ জুন) রাতে বার্মা কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মণি (ছদ্মনাম) নগরীর একটি মাদ্রাসার ছাত্রী। তার মা গার্মেন্টেসে চাকরি করেন। গত রবিবার সকালে প্রতিদিনের মতো তার মা মেয়েকে মাদ্রাসায় দিয়ে চাকরিতে চলে যায়। মাদ্রাসা থেকে সকাল ১০টায় মেয়েটি বাসায় ফিরে আসে। বাসায় কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী ভাড়াটিয়া বদরুল ইসলাম খাবারের লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গতকাল রাতে বার্মা কলোনি থেকে বদরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

