সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে আরও ৬৬ জনের করোনা শনাক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৬৬ জন নতুন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
উল্লেখ্য, এর আগের দিনও ৯৩৭ নমুনা পরীক্ষায় কোভিডে আক্রান্ত চিহ্নিত হন ৬৬ জন। তবে সংক্রমণ হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর বারো ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৬ জনের মধ্যে শহরের ৬১ ও তিন উপজেলার ৫ জন। উপজেলার ৫ জনের মধ্যে হাটহাজারী ও আনোয়ারায় ২ জন করে এবং পটিয়ায় একজন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৭৮ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৫১০ এবং গ্রামের ৩৪ হাজার ৫৬৮ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকালও সবচেয়ে বেশি ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের ৩ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে।
ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় শহরের ২২টিতে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৯ জনের নমুনায় শহরের ৯ ও গ্রামের একজন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় গ্রামের একজন সংক্রমিত মিলেছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১২ নমুনার ৪ টিতে ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
বেসরকারি পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতালে ৩৯ নমুনা পরীক্ষায় শহরের ১০ জন আক্রান্ত পাওয়া যায়। শেভরনে ২৭ জনের নমুনায় শহরের ৫টির রেজাল্ট পজিটিভ হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় শহরের ৩টিতে করোনাভাইরাস শনাক্ত হয়। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জনের নমুনার মধ্যে একজনের শরীরেও সংক্রমণ ধরা পড়েনি। এপিক হেলথ কেয়ারে ৩৭ জনের নমুনায় শহরের ৩ জনের পজিটিভ রেজাল্ট আসে। ল্যাব এইডে একমাত্র নমুনাটির ক্লিনিক্যাল রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। মেট্রোপলিটন হাসপাতালে ১২টি নমুনার মধ্যে শহরের ২টি আক্রান্ত চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১২ জনে একজন ভাইরাসবাহকও শনাক্ত হয়নি।
নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৫ জনের এন্টিজেন টেস্টে গ্রামের ২ জন সংক্রমিত বলে জানানো হয়।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩ দশমিক ১০ শতাংশ, বিআইটিআইডি’তে ২৬ দশমিক ১৯, চমেকহা’য় ১৬ দশমিক ৯৫, সিভাসু’তে ৫, আরটিআরএলে ৩৩ দশমিক ৩৩, ইম্পেরিয়াল হাসপাতালে ২৫ দশমিক ৬৪, শেভরনে ১৮ দশমিক ৫২, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ দশমিক ০৭, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ০, এপিক হেলথ কেয়ার ৮ দশমিক ১১, ল্যাব এইডে ০, মেট্রোপলিটন হাসপাতালে ১৬ দশমিক ৬৬, এভারকেয়ার হমপিটাল ল্যাবে ০ শতাংশ এবং এন্টিজেন টেস্টে ৮ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...