সোমবার, ২৯ জুন ২০২৬

চেম্বার ও সিইউ লোক প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগ

একাডেমিয়া-ইন্ডাষ্ট্রি ইন্টারেকশন মিটিং

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগে একাডেমিয়া-ইন্ডাষ্ট্রি ইন্টারেকশন মিটিং ২৭ জুন সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ’র সভাপতিত্বে পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ ও এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, চেম্বারের সাব-কমিটি অন রিসার্চ ডেভেলাপমেন্ট এন্ড ট্রেনিং’র জয়েন্ট কনভেনর ইঞ্জিনিয়ার এস. এম. শহিদুল আলম ও সদস্যবৃন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসতিয়াক দোজা ও মোঃ আবু হোরায়রা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে সাব-কমিটির সদস্য আকিব কামাল, চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনট্রপ্রিনিয়ারশীপ ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বারের উপ-সচিব মোহাম্মদ আলী আজগর।

চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ উদ্যোক্তা হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন-একজন উদ্যোক্তাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে এবং শিখতে হবে। একজন উদ্যোক্তা হতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিনয়ী এবং স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সদিচ্ছা থাকলে সফল হতে পারবেন। চাকরি বা ব্যবসা যাই করা হোক না কেন তা আপন করে নিতে হবে। চিটাগাং চেম্বারের কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন-বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে এই সংগঠন সব সময় ব্যবসায়ীদের দাবীসমূহ সরকারের কাছে উত্থাপন করে থাকে। কাজেই সরকারি-বেসরকারি উভয় খাতের সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চিটাগাং চেম্বার।

চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন একাডেমিয়া-ইন্ডাষ্ট্রি ইন্টারেকশন খুবই প্রয়োজনীয় উল্লেখ করে শিক্ষার্থীদের মাইন্ডসেট পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। তিনি ‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই মানসিকতা নিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার আহবান জানান। এক্ষেত্রে ইন্টার্ণশীপ প্রোগ্রাম তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। চেম্বারের পরিচালকমন্ডলীর পাশাপাশি বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ২৩টি সাব-কমিটি চেম্বারের সেক্টরভিত্তিক কার্যক্রমের ক্ষেত্রে সহায়তা করে থাকে। তন্মধ্যে রিসার্চ ডেভেলাপমেন্ট এন্ড ট্রেনিং বিষয়ক সাব-কমিটি এই আয়োজনের সাথে সম্পৃক্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বলেন-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিষয় পড়ানো হলেও উদ্যোক্তাদের সাথে সরাসরি কথার বলার মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা যাতে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে সেই লক্ষ্যে এই মতবিনিময়ের আয়োজন। একজন উদ্যোক্তা নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে থাকেন যা আমাদের মত দরিদ্র দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অন্যান্য বক্তারা উদ্যোক্তা তৈরিতে নিজেদের প্রস্তুত করা, প্রক্রিয়ার মাধ্যমে আসা, এসডব্লিউওটি (ঝডঙঞ) এ্যানালাইসিস করা, ঝুঁকি নেয়ার মানসিকতা, দেশের সেবা করা, নতুন ধারণা উদ্ভাবনে সক্ষমতা অর্জন, সেবা প্রদানের মনমানসিকতা, নিজেকে তৈরি করা, আনুষ্ঠানিকতায় আত্মনিয়োগ না করা, শিক্ষিত নয়-জ্ঞানী হওয়া, নিজস্ব গন্ডি থেকে বের হয়ে আসা, দেশের ঋণ পরিশোধ করা, গতানুগতিক ব্যবসায়িক ধ্যান-ধারণার বাইরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। সভায় শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...