চট্টগ্রামে পৃথক অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানা এলাকার মৃত হামিদুল হকের ছেলে মো. আরিফুল হক (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কুটিজাজিয়ারার মৃত আজিজের ছেলে মো. রুবেল (৪০)।
শুক্রবার (২৪ জুন) ও রোববার (২৬ জুন) কোতোয়ালীর পুরাতন রেলস্টেশন এলাকায় ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সূত্রের ভিত্তিতে কোতোয়ালীর পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। অপর একটি অভিযানে সীতাকুণ্ড মডেল থানার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

