রাউজানে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন, পৌরসভা , উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনী, আলোচনা সভা, শোকরানা মাহফিল, আনন্দ শোভাযাত্রা, এতিম খানায় খাবার বিতরণ সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার অতিশদর্শী চাকমা, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরো, মোহাম্মদ রোকন উদ্দিন সহ আরো অনেকেই।
ইমা

