বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধনে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের আনন্দ র‌্যালী

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রতিষ্ঠানে অধ্যয়নরত সহস্রাধিক শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থী ও কোয়ান্টাম সেন্টারের সকল কর্মীদের সমন্বয়ে এক আনন্দ র‌্যালি বের করা হয়। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি নিকটস্থ কেয়াজুপাড়া বাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে দুই সহস্রাধিক ছাত্র-শিক্ষক-কর্মী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। র‌্যালিটিকে আরো বর্ণাঢ্য করতে স্কুলের সুদক্ষ ব্যান্ড দলের ছিল বিশেষ পরিবেশনা। শেষে সেতু উদ্বোধন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শরিফুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্ত প্রয়াসে পদ্মা সেতু আজ আমাদের সামনে ‘আমরা পারি’ -এ সত্যের বাস্তবতা। আমাদের দেশ পদ্মা সেতুর মতো মহা-চ্যালেঞ্জের কাজ সম্পন্ন করেছে নিজের অর্থায়নে। দেশের প্রধান যদি পারে তাহলে শিক্ষার্থীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আরো উন্নত করার স্বপ্ন দেখতে হবে।’
এদিকে একই দিন সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও এক আনন্দ র‌্যালি বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আয়োজিত র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেল পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন। এতে সহ¯্রাধিক নেতাকর্মী ও স্কুল কলেজ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

ইমা

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...