বুধবার, ২৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করলনে সুপ্রিম কোর্ট

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে দিয়েছেন। দেশটির  প্রায় ৫০ বছর আগে গর্ভপাতকে বৈধ ঘোষণা করার রায় সর্বোচ্চ আদালত পাল্টে দেওয়ার চিন্তা করছে- কয়েক সপ্তাহ আগে এমন খবর ফাঁস হওয়ার পর থেকেই তীব্র বিতর্ক চলছিল। শুক্রবার (২৪ জুন) ‘রো বনাম ওয়েড’ নামে পরিচিত মামলার সেই যুগান্তকারী রায় সত্যিই পাল্টে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।

এদিন নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে বিষয়টি অনুমোদন দেওয়া না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের ওপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মিসিসিপি অঙ্গরাজ্যে গর্ভধারণের ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ করে আনা এক মামলার রায়ে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দিলে গর্ভপাতের সাংবিধানিক অধিকার কার্যত রহিত হয়ে যায়।

রায়ে বলা হয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানের আওতায় থাকতে পারে না… এটি নিয়ন্ত্রণের অধিকার অবশ্যই মানুষের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত করা উচিত।

মার্কিন সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীল বিচারকরাই সংখ্যাগরিষ্ঠ। শুক্রবার গর্ভপাতের সাংবিধানিক অধিকার রহিত করার পক্ষে মতামত দেন আদালতের ছয় বিচারক, বিপক্ষে দেন তিনজন।

ধারণা করা হচ্ছে এই রায়ের পর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হবে অথবা এর ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ হতে পারে। এরই মধ্যে ১৩টি অঙ্গরাজ্য এমন আইন পাস করেছে যে, সুপ্রিম কোর্টের রায়ের পর সঙ্গে সঙ্গেই গর্ভপাত নিষিদ্ধ হবে।

এক জরিপে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম অন্তত ৩ কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ‘মর্মান্তিক ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বাইডেন বলেন, যেভাবে নারীদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়া হলো, তা অত্যন্ত দুঃখজনক।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এটিকে মৌলিক স্বাধীনতার ওপর আক্রমণ বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, নিষ্ঠুর এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে- নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে নারী অধিকারের বিষয়টি নির্বাচনী ইস্যু হিসেবে বিবেচিত হবে।

রক্ষণশীলদের জন্য অবশ্য আদালতের এই সিদ্ধান্ত অনেক বড় বিজয়। তারা ১৯৭৩ সালে গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটিই সংবিধানকে অনুসরণ করছে এবং মানুষকে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে, যা তাদের অনেক আগেই দেওয়া উচিত ছিল।সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এই রায়কে স্বাগত জানিয়েছেন


 

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...