স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নস্থ পন্ডিতের হাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়েছে।উক্ত কর্সুচীর মুল উদ্যোক্তা ছিলেন পন্ডিতের হাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী নাগরিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলম।দিন ব্যাপী যে সমস্ত কর্মসুচী পালন করা হয় সেগুলো হলো কোভিড -১৯ এর ভ্যাকসিন প্রদান,১০০ জন হতদরিদ্রকে খাদ্য সামগ্রী বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মাহফিলের আয়োজন।
২৫ জুন(শনিবার) সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নের পন্ডিতের হাটে সংগঠনের স্থায়ী কার্যালয়ে গিয়ে দেখা যায় সকাল থেকে কয়েকশ নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যাপক উৎসাহ নিয়ে টিকা গ্রহন করছেন।বাড়ির কাছে এ সুবিধা পেয়ে খুশি সকলে।
আগত লোকজন জানান আমরা পুর্বে প্রায় ৩/৪ কিলোমিটার দূরে গিয়ে টিকা গ্রহন করেছি।সেখানে গিয়ে প্রচুর যাতায়াত খরচ প্রদান,দীর্ঘ লাইনে অনেক সময় অপেক্ষা, ঠেলাঠেলি সহ নানান অব্যবস্থাপনার মধ্যে টিকা দিয়ে, বাকি টিকা গ্রহনে উৎসাহ হারিয়ে ফেলেছিলাম। তাই আমাদের দোর গোঁড়ায় আজ এ আয়োজনের জন্য ইদ্রিস আলম ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে অসহায় দুর্দশাগ্রস্থ মানুষকে বিভিন্ন সহযোগিতা করে প্রকৃত সমাজ সেবা করে যাচ্ছেন। তাই এলাকা বাসীর প্রিয় মানুষে পরিনত হয়েছেন ইদ্রিস আলম ভাই।
এ বিষয়ে মুল উদ্যোক্তা ইদ্রিস আলম বলেন প্রধান মন্ত্রী ওনার একক সাহসী পদক্ষেপে নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন। এই সফলতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমার এ আয়োজন। আমি বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সন্দ্বীপের সাবেক এমপি মুস্তাফিজুর রহমান,বর্তমান এমপি মিতা রহমান সহ সকলের জন্য মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করি।

