শুক্রবার, ২৬ জুন ২০২৬

মালয়েশিয়ার জালে গোল উৎসব করলো বাংলাদেশের নারী ফুটবল দল

- Advertisement -
Single page 1st Paragraph

ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। আজ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে তারা। আঁখি খাতুন করেছেন জোড়া গোল। বাকী গোল গুলো করেছেন যথাক্রমে সাবিনা, স্বপ্না, মনিকা ও কৃষ্ণা।

ম্যাচের ৯ম মিনিটেই গোল উৎসব শুরু করে মাঠের একচেটিয়া নিয়ন্ত্রন গ্রহন করা বাংলাদেশ। প্রথম গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন আখিঁ। মারিয়া মান্ডার কর্নারের বল টোকা দিয়ে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি।

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। স্বপ্নার ক্রসের বল জালে জড়িয়ে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০তম মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন আখিঁ খাতুন। বাঁ প্রান্ত থেকে সাবিনার যোগান থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। বিরতিতে যাবার আগমুহুর্তে ৪৫তম মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে ৫ম গোল করেন মনিকা চাকমা। ৭৪ তম মিনিটে বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ ও শেষ গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন রোববার।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...