বুধবার, ২৪ জুন ২০২৬

মিয়ানমারের নির্জন কারাবাসে সু চি

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের রাজধানী নেপিডোতে সেনানির্মিত নির্জন কারাগারে নেওয়া হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত অং সান সু চিকে। বৃহস্পতিবার নির্জন কারাগারে তাকে স্থানান্তর করা হয় বলে ক্ষমতাসীন সামরিক জান্তার এক মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জাও মিন তুন এক বিবৃতিতে বলেছেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী… (অং সান সু চিকে) বুধবার থেকে কারাগারে নির্জন কারাগারে রাখা হয়েছে।’

গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এর পর থেকে সু চি রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী ও তার পোষা কুকুরটি ছিল। ৭৭ বছরের সু চিকে শুধুমাত্র জান্তা আদালতে তার বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করা হতো।

সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, কোভিড – ১৯ এর নিয়ম লঙ্ঘন এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এ পর্যন্ত ১১ বছরের সাজা দিয়েছে।

এর আগে জান্তা শাসনের অধীনে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিজের বাড়িতে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি।

জেবি

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...