সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা কলেজ অধ্যক্ষসহ ১০ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।

পদবঞ্চিতদের দাবি, টাকার বিনিময়ে অছাত্রদের পদ দেওয়া হয়েছে। কলেজের নিয়মিত ও ছাত্র প্রতিনিধিদের এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়মিত ছাত্ররা পদবঞ্চিত হয়েছেন।

বিক্ষোভরত এক শিক্ষার্থী বলেন, আমরা কলেজের নিয়মিত ছাত্র, কলেজের ছাত্র প্রতিনিধি। আমাদের বাদ দিয়ে একতরফা কমিটি করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কমিটিতে যাদের রাখা হয়েছে তারা অনেকেই অছাত্র।

জানা গেছে, পদবঞ্চিতদের অধিকাংশই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী। তাদের দাবি, কমিটি ঘোষণার আগে তাঁর অনুসারী কারও সাথে কর্তৃপক্ষ আলাপ করেনি।

চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্ত গণমাধ্যমকে বলেন, সবাইকে তো আর পদে রাখা যাবে না। কয়েকজন শিক্ষার্থী আবেগ দেখিয়ে আন্দোলন করেছিল।

জেবি

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি আধুনিকায়িত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।...

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক...

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...