শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নিজেকে প্রস্তুত করে এগিয়ে নিতে চাই আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা

- Advertisement -
Single page 1st Paragraph

‘ব্র্যাক অপরচুনিটি অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)। সম্প্রতি সিআইইউ এইচ আর এম সোসাইটি এবং ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট যৌথভাবে নগরীর জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান বক্তা ছিলেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অ্যারিয়া ম্যানেজার মো. রায়হান চৌধুরী। তিনি অত্যন্ত চমৎকারভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে পাবলিক স্পিকিং, নেটওয়ার্কিং, ক্যারিয়ার পরিকল্পনা, অফিস ব্যবস্থাপনা, নেতৃত্বসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ভাবনার কথা জানান। প্রধান বক্তা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শিক্ষার্থী হেনা তাবাসসুম এবং ইরফান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সিআইইউর জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, এইচআরএম সোসাইটির ফ্যাকাল্টি-ইনচার্জ প্রভাষক আশিকুল মাহমুদ এরফান এবং সিআইইউ বিজনেস স্কুলের শিক্ষক প্রভাষক মুজদালিফা আনজুম।

তারা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং নিজেকে উপস্থাপনের বিভিন্ন কৌশল গল্পে গল্পে তুলে ধরেন অনুষ্ঠানে।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...