শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

র‌্যাব পরিচয়ে ইয়াবা পাচার, র‌্যাবের হাতেই ধরা

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব সদস্য পরিচয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ভুয়া পরিচয়ধারী এই ব্যক্তির ব্যাগে তল্লাশি করে র‌্যাবের পোশাক ও দুই হাজার ৫৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতার মো. সোহেল রানা (৩৪) বগুড়া জেলার গাবতলী উপজেলার ভাণ্ডরা গ্রামের আজিজুল হকের ছেলে।
র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর নাসির উল হাসান খান বলেন, ‘সোহেল রানা বারৈয়ারঢালা দিয়ে হেঁটে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার পথরোধ করে তল্লাশির উদ্যোগ নেই। এসময় সে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেয়। একবার পুলিশ কনস্টেবল, আবার সেনাবাহিনীর করপোরাল হিসেবে তার র‌্যাবে পদায়ন হয়েছে বলে জানায়। এতে আমাদের সন্দেহ জোরালো হলে তার ব্যাগ তল্লাশি করি। সেখানে র‌্যাবের পোশাক ও ইয়াবা পাওয়া যায়।’
আটকের পর জিজ্ঞাসাবাদে সোহেল র‌্যাব সদস্য হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচার করার কথা স্বীকার করেছে বলে জানান মেজর নাসির। সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...