সোমবার, ২৯ জুন ২০২৬

 ট্রেন-ট্রাকের সংঘর্ষে বারইয়ারহাটে  নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত ও ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুন) রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার মুরসালিন (১৮) লক্ষ্মীপুরের আন্ধারমানিক এলাকার শামসুল আলমের ছেলে। আহত ট্রাক চালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এসআই খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী তূর্ণা নিশিতা ট্রেন চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। গেটম্যান রেললাইনের দুইপাশের গেটবার না ফেলায় ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। ফলে ঢাকামুখী তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকের হেলপার মুরসালিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সংঘর্ষে ট্রেনের তেমন কোন সমস্যা হয়নি। সংঘর্ষের পর ১০ মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়েছিল। এরপর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ট্রেন চলাচলের সময় রেল গেটের বার না ফেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...