রবিবার, ২১ জুন ২০২৬

লামায় চিত্রাঙ্কনে কোয়ান্টাম কসমো স্কুলের দুই শিক্ষার্থী পেল বিশ্ব মেডিটেশন দিবসের পুরস্কার

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে দেশ ব্যাপী শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের মাঝে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ও আশাবাদ জাগিয়ে তুলতে মোট চারটি গ্রুপে চিত্রাঙ্কন, রচনা, অডিও-ভিডিও, আলোকচিত্র, বাক্য লিখন প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল, ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।

এ প্রতিযোগিতায় দেশ ও বিদেশের নানা বয়সী নানা পেশার প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ গ্রহণ করেন। আয়োজিত প্রতিযোগিতায় ৫৪ জন বিজয়ীর মধ্যে চিত্রাঙ্কনে পুরস্কার পায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুলের দুই শিক্ষার্থী। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অভিযাত্রী ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েবা আক্তার বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে কসমো স্কুলের ১০ম শ্রেণির ছাত্র শৈমংসাইং মার্মা ও পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারের হাতে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার বই তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিষয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষালয়টি শুধু লেখাপড়ার জন্য নয়, এটি একটি ধ্যান ও জ্ঞানের উদারনৈতিক পাঠশালা। তাই ছবি আঁকার মধ্যে এই অনুভূতিগুলোই প্রকাশ পাচ্ছিল প্রায় প্রতিটি শিশু-কিশোরের মাঝে।’ স্কুলের দুই শিক্ষার্থীর পুরষ্কার পাওয়া নিঃসন্দেহে শিক্ষা প্রতিষ্ঠানটির জন্যে একটি বিশেষ অর্জন বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...