শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

অবস্থা সংকটাপন্ন

লন্ডনে আইসিইউতে কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস

- Advertisement -
Single page 1st Paragraph

সংকটাপন্ন অবস্থায় লণ্ডনের একটি হাসপাতালের আইসিসিইউতে কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসকে ভর্তি করা হয়েছে।সংযুক্ত আরব আমিরাত থেকে লন্ডনে যাওয়ার পর কোভিডে আক্রান্ত হন ৭৪ বছর বয়সী আব্বাস। তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে এবং এখন সাবেক ব্যাটসম্যান সংকটাপন্ন অবস্থায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন দিন আগে কিডনির ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল আব্বাসকে। একই সঙ্গে নিউমোনিয়ায় ভুগছেন তিনি। বর্তমানে ডায়ালাইসিস চলছে এবং অক্সিজেনও দেওয়া হচ্ছে। তার সুস্থতার জন্য ভক্তদের দোয়া করার অনুরোধ জানিয়েছে পরিবার। ১৯৬৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় আব্বাসের। তার সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। ৭২ টেস্টে ৫০৬২ রান ও ৬২ ওয়ানডেতে করেন ২৫৭২ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ সেঞ্চুরি ও ১৫৮ ফিফটিতে ৪৫৯ ম্যাচে সংগ্রহ ৩৪৮৪৩ রান। অবসরের পর একটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে আইসিসি ম্যাচ রেফারিও ছিলেন তিনি। ২০২০ সালে জ্যাক ক্যালিস ও লিসা স্থালেকারের সঙ্গে আইসিসির হল অব ফেমে অভিষিক্ত করা হয় আব্বাসকে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...