হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে এক কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার(২১ জুন) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমবায় অফিসার বিজয় কৃষ্ণ দেব নাথ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়াও ওসব (গোয়েন্দা) আমির হোসেন।
কর্মশালায় মাদক নিয়ে বিভিন্ন প্রস্তাবনা,উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যানদের মধ্যে সরোয়ার মোর্শেদ তালুকদার, জায়নুল আবেদীন, মুজিবুর রহমান, সালাউদ্দীন চৌধুরী, আকতার হোসেন খাঁন সুমন শিক্ষকদের মধ্যে মোঃ চাঁন মিয়া, সাংবাদিকদের মধ্যে আবু তালেব, আজিজুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ বোরহান উদ্দিন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

