সোমবার, ২৯ জুন ২০২৬

ইউ এন ওর তরিৎ হস্তক্ষেপে হাটহাজারীতে স্হায়ী জলযট মুক্ত শতাধিক বসতি ও বৌদ্ধ মন্দির 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের তরিৎ হস্তক্ষেপে স্হায়ী জলযটের কবল থেকে রক্ষা পেল পাঁচ শতধিক লোকজনের শতাধিক বসতঘর এ একটি বৌদ্ধ ধর্মীয় মন্দির। গত সোমবার(২০ জুন) পৌরসভার চন্দ্রপুর গ্রামে জলযট নিরশনের এই ঘটনা ঘটেছে।
স্হানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী – নাজিরহাট মহাসড়ক সংলগ্ন চন্দ্রপুর গ্রাম। গ্রামের সাথে লাগোয়া এই মহাসড়ক। মহাসড়কের দেড় গজ পশ্চিমে রয়েছে চট্টগ্রাম – নাজিরহাট শাখা রেললাইন। মহাসড়ক ও রেল লাইনের মাঝখানে বৌদ্ধদের পৌরসভা এলাকায় একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার। তাছাড়া এই এলাকায় রয়েছে  পাঁচ শতাধীক জনগোষ্ঠীর শতাধীক বসত ঘর। পৌরসভার ৮ নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বসতি এলাকায় বর্ষা মৌসুমে পানি নিস্কাষনের সরকারি একমাত্র নালাটি একটি মহল রাতের অন্ধকারে ভরাট করে রাতারাতি অবৈধ ভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
পানি নিস্কাষন একমাত্র নালাটি ভরাট করে ফেলার কারনে সামান্য বৃষ্টিতে জলযট সৃষ্টি হয়। আর এই জলযটের কারনে স্হানীয় বসতঘর ও বৌদ্ধ মন্দিরে পানি ডুকে দুর্ভোগ সৃষ্টি করে ।
জলযটের কারনে  মন্দিরে সকাল বিকাল প্রার্থনা থেকে বঞ্চিত হত স্হানীয়রা। গতকয়েক দিনের প্রবল বর্ষনের ফলে পানি নিস্কাষন বাধাগ্রস্হ হওয়ায় স্হানীয় বসত বাড়িতে পানি ডুকে পড়েছে। তাছাড়া বৌদ্ধ মন্দিরের নীচের অংশ তিন থেকে সাড়ে তিন ফুট পানির নীচে  তলিয়ে যায়। দূর্গত এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে  মোঃ শাহিদুল আলমকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক অবৈধভাবে ভরাটকৃত সরকারী পানি নিস্কাষনের নালা পৌরসভার এস্কেভেটর এনে পরিস্কার করে দিয়ে জন দূর্ভোগ লাঘব করেন।
ইউ এন ও  ও পৌর প্রশাসক মোঃ শাহিদুল আলম জনদূর্ভোগ লাগবের জন্য জনস্বার্থে অবৈধ ভাবে সরকারী জায়গায়  ভরাটকৃত পানি নিস্কাষনের নালা পরিস্কার করে দেওয়ার বিষয় গনমাধ্যকে নিশ্চিত করেছেন। তিনি ভবিষ্যতে এভাবে জনদূর্ভোগ সৃষ্টিকারীদের ব্যাপারে কঠোর ব্যবস্হা গ্রহন করবেন বলে ও  উল্লেখ করেন।
ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...