বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে নামছে নতুন ২০০ বাস

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার তিন রুটে ২০০টি নতুন বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২১ জুন) দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ তাপস বলেন, ২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাসের আবেদন গ্রহণ করা হয়েছে। ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি নতুন বাসের আবেদন গ্রহণ করেছি। বিআরটিসির মাধ্যমে ঢাকা নগর পরিবহনের আওতায় ৫০টি বাস ২৬ নং যাত্রাপথে নামানো হবে।

তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বাসগুলোর নির্মাণ শেষ হয়ে যাবে এবং সব অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে। আমরা এসব বাস পহেলা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারবো।

শেখ তাপস আরও জানান, অবৈধ ১ হাজার ৬৪৬ বাস লুকিয়ে বিভিন্ন যাত্রাপথে চলে। আমরা জানতে পেরেছি, ২১ নম্বর যাত্রাপথেও এ অবৈধ যানবাহন চলছে। আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করবো। শুধু দিনের বেলায়ই নয়, রাতেও অভিযান পরিচালনা করবো। যেখানেই থাক অবৈধ বাস খুঁজে বের করে আনা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...